
‘ক্লিনিং হিরো’ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
‘ক্লিনিং হিরো’ হলো Dhaka North City Corporation–এর একটি বিশেষ পরিচ্ছন্নতা উদ্যোগ ও প্রতিযোগিতা। কোরবানির ঈদের পর দ্রুত শহর পরিষ্কার রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতেই এই আয়োজন।
আপনি যদি কোরবানির পর নিজ উদ্যোগে স্থানটি পরিষ্কার করেন এবং সেই কাজের প্রমাণ শেয়ার করেন, তাহলে আপনিও হতে পারেন একজন ক্লিনিং হিরো।
ক্যাম্পেইনের শর্তাবলি ও নিয়মাবলি
পরিচ্ছন্নতার ছবি তুলুন
পশু কোরবানির পর স্থান পরিষ্কার করার আগের (Before) এবং পরের (After), এমন অন্তত ২টি ছবি তুলতে হবে।
ওয়েবসাইটে তথ্য জমা দিন
নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনার Before ছবি, After ছবি, নাম এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
বিশেষ ফ্রেমযুক্ত ছবি সংগ্রহ করুন
তথ্য জমা দেওয়ার পর আপনার ছবির সঙ্গে একটি বিশেষ ক্যাম্পেইন ফ্রেম যুক্ত করে শেয়ারযোগ্য পোস্ট তৈরি হবে।
ফেসবুকে শেয়ার করুন
তৈরি হওয়া ছবিটি নিজের ফেসবুক প্রোফাইলে Public করে পোস্ট করতে হবে। পোস্টে অবশ্যই নিচের হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে:
বিজয়ী নির্বাচন
জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে সেরা ৫টি ছবি নির্বাচন করে অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে। এরপর ওই ৫টি ছবির মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি লাইক, কমেন্ট ও শেয়ার থাকবে, তাদের মধ্য থেকে সেরা ৩ জনকে ‘ক্লিনিং হিরো’ হিসেবে নির্বাচিত করে পুরস্বৃত করা হবে।
কেন অংশগ্রহণ করবেন?
- নিজের এলাকা পরিচ্ছন্ন রাখতে অবদান রাখতে
- অন্যদের সচেতন করতে
- অফিসিয়াল স্বীকৃতি ও পুরস্কার জেতার সুযোগ পেতে